ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের মিশ্র প্রবণতা লক্ষ করা যাচ্ছে ঢাকার পুঁজিবাজারে। লেনদেনের শুরুতেই ডিএসইএক্স সূচক কমতে দেখা যায়। তবে বেলা সাড়ে ১১টার পর বাড়তে দেখা যায় সূচক। অন্যদিকে, নিম্নমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও।

আজ মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক ২ দশমিক ৪৩ পয়েন্ট কমেছে। মোট লেনদেন ছাড়িয়েছে ১৬৫ কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দুপুর ১২টা পর্যন্ত দর বেড়েছে ১২১টির। কমেছে ১০৫টির। অপরিবর্তিত আছে ৭৯টির।

গতকাল সোমবার লেনদেন শেষে ডিএসইএক্স সূচক সামান্য বেড়ে অবস্থান করে ৪৫৬৯ পয়েন্টে। মোট লেনদেন হয় ৪৬৩ কোটি টাকা।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক বেড়েছে সাড়ে ১৯ পয়েন্টের মতো। মোট লেনদেনের পরিমাণ প্রায় আট কোটি টাকা। সূত্র: ডিএসই ও সিএসই ওয়েবসাইট