ডিএসইতে ২০০ কোটি টাকা লেনদেন
দেশের দুই পুঁজিবাজারে আজও সূচকও বাড়তে দেখা যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনেরও ভালো গতি লক্ষ করা যাচ্ছে।
ডিএসইতে আজ দুপুর ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক বেড়েছে ১০ দশমিক ৪১ পয়েন্ট। মোট লেনদেন ২০৮ কোটি টাকা ছাড়িয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টা নাগাদ ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১৯৮ কোটি টাকা। ১২টা নাগাদ হাতবদল হওয়া ২৯৮ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৩ টির, কমেছে ৯৮টির। অপরিবর্তিত আছে ৫৭টির দর।
সিএসইতে আজ দুপুর ১২টা পর্যন্ত সার্বিক সূচক বেড়েছে ৩১ দশমিক ৬৪ পয়েন্ট। দুপুর ১২টা নাগাদ মোট লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে ১০ কোটি ৬৬ লাখ টাকা। গতকাল দুপুর ১২টা নাগাদ সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১০ কোটি ৫৭ লাখ টাকা। হাতবদল হওয়া ১৬৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ৬৫টির, অপরিবর্তিত আছে ২৫টির।