ডিএসইতে ৩ দিনে সূচক বেড়েছে ৯৯ পয়েন্ট
শেয়ারবাজারে টানা তিন দিন মূল্যসূচক ও লেনদেন বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৩৪ পয়েন্টে।
আগের দুই দিন মিলিয়ে ডিএসইতে তিন দিনে সূচক বেড়েছে ৯৯ পয়েন্ট। তবে এর আগে টানা পাঁচ দিন ঢাকার বাজারে সূচক কমেছিল ১৬০ পয়েন্ট।
গতকাল এ বাজারে ৬৯৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আগের দিন লেনদেন হয় ৬৭৭ কোটি ৮১ লাখ টাকার শেয়ার। সে হিসাবে লেনদেন বেড়েছে ২১ কোটি ৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৩টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। বেশি লেনদেন হয়েছে লঙ্কাবাংলা ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির ৩৩ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স মূল্যসূচক গতকাল ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৪০৭ পয়েন্টে। বাজারটিতে এদিন ৩৯ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। সিএসইতে লেনদেন হওয়া ২৪২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৬টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।