ডিএসইতে ৪৫ মিনিটে বাড়ল ৫০ পয়েন্ট
সূচকের উত্থানে লেনদেন হচ্ছে দেশের শেয়ারবাজারে। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেনের শুরু থেকেই একটা সূচক বাড়ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। ৪৫ মিনিটের মধ্যে ডিএসইএর প্রধান সূচক ডিএসইএক্স বাড়ে ৫০ পয়েন্ট। সকাল ১০টা ৫০ নাগাদ বেড়েছে ৫৫ পয়েন্ট। অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৬৭ পয়েন্ট।
ডিএসইতে সকালের এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ৭৮১ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩৯টির, কমেছে ৯৭টির, অপরিবর্তিত আছে ২৭টির দর।
এ সময় পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো, ন্যাশনাল পলিমার, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সন্ধানী ইনস্যুরেন্স, রিং শাইন টেক্সটাইল লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড, গ্রীন ডেলটা, লঙ্কা বাংলা ফাইন্যান্স, জেনেক্স ইনফয়েস লিমিটেড।
গতকাল বুধবার লেনদেন শেষে ডিএসইএক্স ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৬ হাজার ৫৫ পয়েন্টে। ডিএসইতে লেনদেন হয় ২ হাজার ৭০০ কোটি টাকার, যা গত সাড়ে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন পুঁজিবাজারে। এর আগে ২০১০ সালের ৬ ডিসেম্বর ডিএসইতে ২ হাজার ৭১১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এরপর চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে ২ হাজার ৬৬৯ কোটি টাকার লেনদেন হয়। চার দিনের মধ্যে সেই লেনদেনের পরিমাণ আবার ছাড়ায় ডিএসই।