ডিএসইতে ৮৩৬ কোটি টাকার লেনদেন
সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতায় আজ মঙ্গলবার শেষ হয়েছে দেশের পুঁজিবাজারের লেনদেন। লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তবে সূচক বেড়েছে। পাশাপাশি লেনদেন বেড়েছে ডিএসইতে।
ডিএসইতে সূচক বেড়েছে ৪৯ পয়েন্ট
দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪,৭৫৯ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ঊর্ধ্বমুখী এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
আজ ডিএসইতে ৩০১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৪টির দাম বেড়েছে, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৮৩৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৬৮ কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ৬৬৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে বেক্সিমকো ফার্মা
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে রয়েছে বেক্সিমকো ফার্মা। আজ এ প্রতিষ্ঠানের ৫৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বিএসআরএম স্টিল, এমজেএল বিডি, বেক্সিমকো, লাফার্জ সুরমা সিমেন্ট, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, এসিআই, এসিআই ফর্মুলেশন, গ্রামীণফোন, আইডিএলসি প্রভৃতি।