ডিএসইতে ৯৯২ কোটি টাকার লেনদেন
সপ্তাহের দ্বিতীয় দিন আজ সোমবার ইতিবাচক প্রবণতায় শেষ হয়েছে দেশের পুঁজিবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচক বেড়েছে। পাশাপাশি গতকালের চেয়ে লেনদেন বেড়েছে দুই বাজারে।
ডিএসইতে সূচক বেড়েছে ১১ পয়েন্ট
দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪,৯২৪ পয়েন্টে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। শুরুতে সূচক ২৫ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১১টা ১০ মিনিটে সূচক কমে ১৬ পয়েন্ট। এরপর আবার ইতিবাচক প্রবণতায় যায় সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
আজ ডিএসইতে ৩০৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪১টিরই দাম বেড়েছে, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৯৯২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১১ কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ৯৮১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
সিএসইতে সূচক বেড়েছে ৯০ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৩০১ পয়েন্টে।
সিএসইতে আজ ২৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১২টির দাম বেড়েছে। কমেছে ১০২টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ৭৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১১ কোটি টাকা বেশি। গতকাল সিএসইতে ৬৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে আরএসআরএম স্টিল
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে রয়েছে আরএসআরএম স্টিল। আজ প্রতিষ্ঠানটির ৭৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো, এমজেএল বিডি, বেক্সিমকো ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, অ্যাকটিভ ফাইন, এসিআই, এসিআই ফমুর্লেশন প্রভৃতি।