ডিএসইর পরিচালক হলেন সিদ্দিকুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. সিদ্দিকুর রহমান

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মনোনীত হয়েছেন এফবিসিসিআইয়ের সহসভাপতি মো. সিদ্দিকুর রহমান। গতকাল ডিএসই এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে তাঁর এ নিয়োগ কার্যকর হবে।

সম্প্রতি ডিএসইর পর্ষদ ‘অনুপস্থিতি’র কারণে শেয়ারধারী পরিচালক মিনহাজ মান্নান ইমনের পদটি শূন্য ঘোষণা করে। পরিচালক মনোনীত করা হয় ক্ষমতাসীন আওয়ামী লীগের সদ্য নিযুক্ত শিল্প ও বাণিজ্য সম্পাদক সিদ্দিকুর রহমানকে। বিএসইসির অনুমোদন সাপেক্ষে নিয়োগ প্রাপ্তির পর থেকে আগামী বার্ষিক সাধারণ সভা (এজিএম) পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি। নিজস্ব প্রতিবেদক, ঢাকা