ডিএসইর প্রধান সূচকে অন্তর্ভুক্ত হচ্ছে পেনিনসুলা
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সে অন্তর্ভুক্ত হয়েছে তালিকাভুক্ত চট্টগ্রামভিত্তিক কোম্পানি হোটেল পেনিনসুলা। ১৯ অক্টোবর থেকে ডিএসইএক্স গণনায় কোম্পানিটিকে হিসাবে ধরা হবে। ডিএসই কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
বর্তমানে ২২৮টি কোম্পানি ডিএসইএেক্স তালিকাভুক্ত রয়েছে। হোটেল পেনিনসুলা যুক্ত হওয়ার পর ওই সংখ্যা দাঁড়াবে ২২৯টিতে। ডিএসই কর্তৃপক্ষ জানিয়েছে,
ডিএসইর প্রধান সূচকটি ব্যবস্থাপনা ও সমন্বয় করে আন্তর্জাতিক প্রতিষ্ঠান এসঅ্যান্ডপি ডাও জোন্স। সূচক গণনা ও তাতে কোম্পানি অন্তর্ভুক্তির ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু নীতিমালা অনুসরণ করা হয়।
চলতি বছরের জুনে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় বর্তমান সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পারিবারিক প্রতিষ্ঠান পেনিনসুলা। প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে এটি সাড়ে পাঁচ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ১৬৫ কোটি টাকা তুলেছিল। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২০ টাকা অধিমূল্য বা প্রিমিয়াম যোগ করে আইপিওতে প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য ছিল ৩০ টাকা।