প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন সাড়ে তিন শ কোটি টাকার নিচে নেমে এসেছে। গত বৃহস্পতিবার সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৫০১ কোটি টাকা। গতকাল রোববার দিন শেষে সেই লেনদেন ১৬৫ কোটি টাকা কমে নেমে এসেছে প্রায় ৩৩৬ কোটি টাকায়। তবে প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৭৭ পয়েন্টে।