ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ৩০০ কোটি টাকা ছাড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচক বৃদ্ধির সঙ্গে সঙ্গে লেনদেনের ভালো গতি লক্ষ করা যাচ্ছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ডিএসইতে প্রথম দুই ঘণ্টায় লেনদেন ছাড়িয়েছে ৩০০ কোটি টাকা। অন্যদিকে, সিএসইতেও দৈনন্দিন লেনদেনের ভালো গতি লক্ষ করা যাচ্ছে।

এ ছাড়া প্রথম দুই ঘণ্টায় বেশির ভাগ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে দুই পুঁজিবাজারে।

ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রধান সূচক ডিএসইএক্স ২৩ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬৯৬ পয়েন্টে। সাড়ে ১২টা নাগাদ লেনদেনের পরিমাণ ৩৩৩ কোটি টাকা। গত কার্যদিবস এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ২০৭ কোটি ৬২ লাখ টাকা। ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬৬টির, কমেছে ৯২টির। দর অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানির।

সিএসইতে দুপুর সাড়ে ১২টা নাগাদ সার্বিক সূচক বেড়েছে ৬৭ দশমিক ২৮ পয়েন্ট। মোট লেনদেন ছাড়িয়েছে ১৭ কোটি ৫৪ লাখ টাকা। গতকাল এ সময় পর্যন্ত লেনদেন হয় ১০ কোটি ৪৮ লাখ টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ লেনদেন হয়েছে ১৯৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ৬০টির। দর অপরিবর্তিত ২৭টির।