ডেল্টা স্পিনার্সের পর্ষদ সভা ৪ আগস্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ডেল্টা স্পিনার্স লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা আগামী ৪ আগস্ট অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ডিএসই তালিকাভুক্তি আইন অনুযায়ী ডেল্টা স্পিনার্সের পরিচালনা পর্ষদ সভা ৪ আগস্ট বেলা তিনটায় অনুষ্ঠিত হবে।
সভায় অন্যান্য বিষয়ের সঙ্গে গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে সভায় শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা হতে পারে।