প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেল্টা স্পিনার্স চলতি বছরের জুনে সমাপ্ত আর্থিক বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত সোমবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই লভ্যাংশ ঘোষণা করা হয়। ৩০ আগস্ট ময়মনসিংহের গৌরীপুরের কলতাপাড়া এলাকায় অবস্থিত কোম্পানির কারখানায় বার্ষিক সাধারণ সভা বা এজিএম অনুষ্ঠিত হবে। লভ্যাংশ ঘোষণার সঙ্গে কোম্পানিটি আর্থিক যে হিসাব দিয়েছে তাতে বছর শেষে শেয়ারপ্রতি আয় বা ইপিএস দেখানো হয়েছে এক টাকা ৪১ পয়সা। আগের বছর যা ছিল এক টাকা ৪ পয়সা। ওই বছর (২০১৩ সাল) কোম্পানিটি শেয়ারধারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।