ডেসকোর ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত সরকারি মালিকানাধীন বিদ্যুৎ খাতের কোম্পানি ডেসকো শেয়ারধারীদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ আর ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। চলতি বছরের ৩০ জুন সমাপ্ত আর্থিক বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়। সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ লভ্যাংশ প্রস্তাব করা হয়। গত বছরও কোম্পানিটি শেয়ারধারীদের ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। যার মধ্যে ৫ শতাংশ ছিল নগদ আর ১০ শতাংশ ছিল বোনাস।