ঢাকা ব্যাংকের ১৬ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ব্যাংক লিমিটেড ২০১৫ সালের শেয়ারধারীদের জন্য ১৬ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে।
এর মধ্যে নগদে ৬ শতাংশ ও বোনাস শেয়ারে ১০ শতাংশ লভ্যাংশ দেওয়া হবে।
ঢাকার একটি হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের ২১তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন করা হয়।
সভায় ব্যাংকের চেয়ারম্যান রেশাদুর রহমান সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের ভাইস চেয়ারপারসন রোকসানা জামান ও আফরোজা আব্বাস, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালক আবদুল হাই সরকার, পরিচালক আলতাফ হোসেন সরকার, মোহাম্মদ হানিফ, আবদুল্লাহ আল-আহসান, তাহিদুল হোসেন চৌধুরী, জসিম উদ্দিন, খন্দকার জামিল উদ্দিন, এম এন এইচ বুলু ও মির্জা ইয়াসির আব্বাস, সাবেক পরিচালক আমিনুল ইসলাম, খন্দকার মোহাম্মদ শাহজাহান ও রাখী দাশ গুপ্ত উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক, খান শাহাদাৎ হোসেন, মো. সাকির আমিন চৌধুরী ও মোহাম্মদ আবু জাফর এবং কোম্পানি সচিব আরহাম মাসুদুল হক। বিজ্ঞপ্তি।
বাজেট