প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন নিরীক্ষার (অডিট) জন্য ৪০টি নিরীক্ষা প্রতিষ্ঠানকে মনোনীত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ২১ ডিসেম্বর নিরীক্ষা প্রতিষ্ঠানের এ তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকাভুক্ত নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমেই শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের আর্থিক প্রতিবেদন নিরীক্ষণ সম্পন্ন করতে হবে। সর্বশেষ গত জুলাইয়ে বিএসইসি যে তালিকা তৈরি করেছিল, তাতে ৩৬টি নিরীক্ষা প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছিল। বিএসইসির প্রকাশিত তালিকা অনুযায়ী, নতুন তালিকায় মূলত নতুন করে চারটি নিরীক্ষা প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো এ হক অ্যান্ড কোং, আতা খান অ্যান্ড কোং, কাজী জহির খান অ্যান্ড কোং ও এম এম রহমান অ্যান্ড কোং।