প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন তিন কোম্পানিকে তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় এই অনুমোদন দেওয়া হয়। সংস্থাটির একাধিক পরিচালক বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তালিকাভুক্তির অনুমোদন পাওয়া কোম্পানি তিনটি হলো তুংহাই নিটিং অ্যান্ড ডায়িং, সুহৃদ ইন্ডাস্ট্রিজ এবং ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং। তালিকাভুক্তির অনুমোদন পেলেও কবে থেকে কোম্পানি তিনটির লেনদেন শুরু হবে, তা এখনো নিশ্চিত হয়নি। তিনটি কোম্পানি প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে বাজার থেকে মোট ১১৬ কোটি ৫০ লাখ টাকা সংগ্রহ করেছে। এদের মধ্যে ফার ইস্ট নিটিং ৬৭ কোটি ৫০ লাখ, তুং হাই নিটিং ৩৫ কোটি ও সুহৃদ ইন্ডাস্ট্রিজ ১৪ কোটি টাকা সংগ্রহ করেছে। গত মে ও জুন মাসে আইপিওর চাঁদা সংগ্রহ করে কোম্পানিগুলো।