তিন দিন পর শেয়ারবাজারের লেনদেন ঊর্ধ্বমুখী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত সপ্তাহের শেষ দিনসহ তিন কার্যদিবস টানা দরপতনের পর দেশের দুই শেয়ারবাজারেই লেনদেনে আজ মঙ্গলবার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।
লেনদেনের শুরু থেকেই বেশির ভাগ শেয়ারের দাম বাড়তির দিকে। বেলা সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে ২৬ দশমিক সাত পয়েন্ট বেড়ে ডিএসই এক্স সূচক দাঁড়িয়েছে চার হাজার ৫৫৩। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে একই সময় ৩৬ পয়েন্ট বেড়ে সিএসসি এক্স সূচক দাঁড়িয়েছে আট হাজার ৫২৩।