তিন দিন পর লেনদেন ও সূচক বাড়ল শেয়ারবাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত সপ্তাহের শেষ দিনসহ তিন কার্যদিবস টানা দরপতনের পর লেনদেন ও সূচক বাড়ল দেশের দুই শেয়ারবাজারে।
চলতি সপ্তাহের তৃতীয় দিনে আজ মঙ্গলবার লেনদেনের শুরু থেকেই বেশির ভাগ শেয়ারের দাম ছিল বাড়তির দিকে। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৮ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে ডিএসই এক্স সূচক দাঁড়িয়েছে চার হাজার ৫৬৫। লেনদেন হয়েছে ৪৮৫ কোটি টাকার কিছু বেশি। এদিন দাম বেড়েছে ২০৫টি শেয়ারের, কমেছে ৬৮টি আর অপরিবর্তিত ছিল ৪৮ টি।
অন্যদিকে, এদিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ৩৮ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে সিএসসি এক্স সূচক দাঁড়িয়েছে আট হাজার ৫৪৭। লেনদেন হয়েছে ৩৯ কোটি টাকার বেশি। এদিন দাম বেড়েছে ১৫০টি শেয়ারের, কমেছে ৬৪টি আর অপরিবর্তিত ছিল ৩৪টি।