দিন শেষেও শেয়ারবাজারে ইতিবাচক ধারা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের তৃতীয় দিনে আজ মঙ্গলবার দিন শেষেও ইতিবাচক ধারা অব্যাহত ছিল দুই শেয়ারবাজারের লেনদেনে। এতে লেনদেনের পরিমাণ ও সূচক দুই-ই বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স গতকাল মঙ্গলবারের চেয়ে ২১ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৭৯৭। মোট লেনদেন হয়েছে ৭২০ কোটি টাকারও বেশি। যা আগের দিনের চেয়ে ৭২ কোটি টাকা বেশি।
এদিন ডিএসইতে ৩১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮৬টির দাম বেড়েছে। কমেছে ১০৩টির; আর অপরিবর্তিত ছিল ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
অন্যদিকে আজ চট্টগ্রাম শেয়ার বাজারের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১০১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭২৭। লেনদেন হয়েছে ২৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে ১৫২টির দাম বেড়েছে। কমেছে ৮৪টির; আর অপরিবর্তিত ছিল ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। মোট লেনদেন হয়েছে ৫৪ কোটি টাকার।
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষ অবস্থানে ছিল স্কয়ার ফার্মা। আজ এ প্রতিষ্ঠানটির ৩৫ কোটি টাকারও বেশি শেয়ার লেনদেন হয়।