দুই কোম্পানির নগদ লভ্যাংশ পাঠিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই বিমা কোম্পানি নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাব বছরের এই লভ্যাংশ দেওয়া হয়েছে।

আজ রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত হিসাব বছরে ঢাকা ইনস্যুরেন্স বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আর গ্লোবাল ইনস্যুরেন্স ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

ডিএসইর সূত্রে জানা যায়, কোম্পানি দুইটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।