দুই ঘণ্টায় ২২৩ কোটি টাকার লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সূচকের ওঠানামা প্রবণতায় আজ রোববার লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এতে সূচক কমেছে।

ডিএসই সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৫৬৬ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ২০ মিনিটে সূচক ১৬ পয়েন্ট বেড়ে যায়। তবে দুপুর সোয়া ১২টার দিকে সূচক কমে ১৮ পয়েন্ট। এভাবেই লেনদেন চলছে ডিএসইতে।

এই সময়ে ডিএসইতে ২৮১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৯৯টির দাম বেড়েছে। কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এই সময় পর্যন্ত ডিএসইতে ২২৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দুই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো, এমজেএল বিডি, গোল্ডেন সন, বেক্সিমকো ফার্মা, বিডি বিল্ডিং, বিএসআরএম স্টিল, গ্রামীণফোন, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, অ্যাপোলো ইস্পাত, লাফার্জ সুরমা সিমেন্ট প্রভৃতি।