সূচকের ওঠানামা প্রবণতায় আজ সোমবার লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এতে সূচক কমেছে।
ডিএসই সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৬৩৪ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক ১৭ পয়েন্ট বেড়ে যায়। এরপর থেকে সূচকের ওঠানামা শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৭৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৭৯টির দাম বেড়েছে। কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ২৫৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দুই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সিঙ্গার বাংলাদেশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, এসিআই, বেক্সিমকো, লাফার্জ সুরমা সিমেন্ট, আইডিএলসি, আরগন ডেনিমস, বিএসআরএম স্টিল, এমজেএল বিডি, বেক্সিমকো ফার্মা প্রভৃতি।