সূচকের ওঠানামা প্রবণতায় আজ বুধবার লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তবে সূচক সামান্য কমেছে।
ডিএসই সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক দশমিক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৫৯০ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা ১১টা ১০ মিনিটে সূচক ২২ পয়েন্ট বেড়ে যায়। তবে ১২টা ১০ মিনিটে সূচক কমে ৪ পয়েন্ট। এভাবে কয়েকবার ওঠানামা করে সূচক।
এই সময়ে ডিএসইতে ২৭৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩২টির দাম বেড়েছে। কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ২৯৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দুই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে স্কয়ার ফার্মা, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, গোল্ডেন সন, ইউনাইটেড এয়ার, এমজেএল বিডি, বিডি বিল্ডিং, গ্রামীণফোন, বিএসআরএম স্টিল, ব্র্যাক ব্যাংক প্রভৃতি।