দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচকের ঊর্ধ্বমুখী এই প্রবণতা।
ডিএসই সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,২২১ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ঊর্ধ্বমুখী এই প্রবণতা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৭৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২১৬টির দাম বেড়েছে। কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ৩০৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দুই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে কেপিসিএল, এমজেএল বিডি, আরএসআরএম স্টিল, সাইফ পাওয়ারটেক, ফার কেমিক্যাল, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, তিতাস গ্যাস, সামিট অ্যালায়েন্স পোর্ট প্রভৃতি।