
সূচকের ইতিবাচক প্রবণতায় আজ বৃহস্পতিবার লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচক বেড়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৬৬১ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৮০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮৯টির দাম বেড়েছে। কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ৩০৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দুই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এমজেএল বিডি, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসআরএম স্টিল, গ্রামীণফোন, বেক্সিমকো, বেঙ্গল উইন্ডসর, বেক্সিমকো ফার্মা, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, মোজাফফর হোসেন স্পিনিং মিলস, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ প্রভৃতি।