দুই ঘণ্টায় ৩২৬ কোটি টাকার লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার শুরুতে সূচকের ঊর্ধ্বগতিতে লেনদেন চললেও দুই ঘণ্টা শেষে নিম্নমুখী প্রবণতা লক্ষ করা গেছে। দুপুর সাড়ে ১২টায় ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এতে সূচকের নিম্নমুখী এই প্রবণতা।

ডিএসই সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,১৩০ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। আধা ঘণ্টায় সূচক বাড়ে ৪৮ পয়েন্ট। এর পর থেকে নিম্নমুখী প্রবণতায় যায় সূচক, যা এখনো অব্যাহত রয়েছে।

এই সময়ে ডিএসইতে ২৮৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭৮টির দাম কমেছে। বেড়েছে ৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ৩২৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দুই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে তিতাস গ্যাস, লাফার্জ সুরমা সিমেন্ট, যমুনা অয়েল, সাইফ পাওয়ারটেক, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, এমজেএল বিডি, আরএকে সিরামিকস, অ্যাপোলো ইস্পাত, বেক্সিমকো প্রভৃতি।