সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ রোববার লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচক বেড়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,০৯৩ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৮৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭৮টির দাম বেড়েছে। কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ৫৮০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দুই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এমজেএল বিডি, স্কয়ার ফার্মা, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, গ্রামীণফোন, তিতাস গ্যাস, অ্যাকটিভ ফাইন, বিএসসিসিএল, আরএসআরএম স্টিল প্রভৃতি।