দুই ঘণ্টায় ১ হাজার কোটি টাকার লেনদেন ডিএসইতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঙাভাব অব্যাহত আছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস প্রথম দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেনের পরিমাণ ১ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। লেনদেনের ভালো গতি লক্ষ করা যাচ্ছে সিএসইতেও।

এ ছাড়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে দুই পুঁজিবাজারে।

ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৩২৬ পয়েন্টে। এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ১১০০ কোটি টাকা। গত কার্যদিবস এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ৯৬৫ কোটি ২৫ লাখ টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২০৪ টির, কমেছে ৯৩ টির। দর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির।

অন্যদিকে, সিএসইতে আজ দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক বেড়েছে ১২৭ দশমিক ৫৯ পয়েন্ট। মোট লেনদেন প্রায় ৫১ কোটি টাকা। গত কার্যদিবসে এই সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ৬১ কোটি টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৩৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৬ টির, কমেছে ৭৩ টির। দর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির।