দুই পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতা
আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের মিশ্র প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে দেশের দুই পুঁজিবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জে গেল কার্যদিবসের তুলনায় আজ লেনদেন কিছুটা ধীর।
ডিএসইতে আজ লেনদেনের শুরুতে সূচক কমতে দেখা যায়। তবে কিছুক্ষণের মধ্যে আবার তা বাড়তে থাকে। এরপর সূচকের উত্থান-পতনের মধ্য দিয়ে লেনদেন চলতে থাকে। দুপুর ১২টা নাগাদ সূচক ১ পয়েন্টের মতো কমে হয় ৪৫৭৮ পয়েন্ট। তখন পর্যন্ত লেনদেন হয় ১৭১ কোটি ৮৫ লাখ টাকার ওপর। গতকাল রোববার প্রথম দেড় ঘণ্টায় ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১৮৪ কোটি ২২ লাখ টাকা।
ডিএসইতে আজ দুপুর ১২টা মোট পর্যন্ত মোট ৩১০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৩টির। কমেছে ১০৯টির দর। অপরিবর্তিত আছে ৭৮টির দর।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুপুর ১২টা পর্যন্ত সার্বিক সূচক সামান্য বেড়েছে । মোট লেনদেন ছাড়িয়েছে ৯ কোটি টাকা। হাতবদল হওয়া ১৯৪ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ৭৯টির, অপরিবর্তিত আছে ৪৬টির দর। সূত্র: ডিএসই ও সিএসই ওয়েবসাইট