দুই পুঁজিবাজারেই সূচক কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা চার কার্যদিবস সূচক বৃদ্ধির পর আজ কিছুটা পড়তে দেখা যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স। সূচকের নিম্নমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও।

আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দুপুর ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক ৭ দশমিক ৩৩ পয়েন্ট কমে হয়েছে ৪৫৫৬ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ ১৬৯ কোটি ৮১ লাখ টাকা। লেনদেনের গতি গতকাল সোমবারের চেয়ে একটু কম দেখা যাচ্ছে আজ। গতকাল দুপুর ১২টা পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ১৭১ কোটি ৩২ লাখ টাকা।

ডিএসইতে এই সময় পর্যন্ত মোট ২৮৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৫টি কোম্পানির শেয়ারেরই দর বেড়েছে, কমেছে ১২০টির, অপরিবর্তিত আছে ৫৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দর।
সিএসইতে দুপুর সোয়া ১২টা পর্যন্ত সার্বিক সূচক কমেছে ১৪ দশমিক শূন্য ১৭ পয়েন্ট এবং মোট লেনদেনের পরিমাণ ছয় কোটি টাকা। গতকাল এ সময় সিএসইতে লেনদেন ছিল আট কোটি টাকা। আজ এই সময় পর্যন্ত হাতবদল হওয়া ১৫৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ৭১টির, অপরিবর্তিত আছে ৩৩টির দর।