দুই পুঁজিবাজারেই সূচক কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও দেশের দুই পুঁজিবাজারে সূচক কমতে দেখা যাচ্ছে।

আজ সোমবার ডিএসই ও সিএসইতে লেনদেনের শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূচক পড়তে দেখা যায়।

ডিএসইতে আজ লেনদেন শুরুর অল্প সময়ের মধ্যে সূচক ৮ পয়েন্টের মতো বাড়ে। তবে কিছুক্ষণ পর তা কমতে থাকে। দুপুর ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক আড়াই পয়েন্টের মতো কমে ৪৫৬৫ পয়েন্ট হয়। এই সময়ে লেনদেন ১৯৩ কোটি টাকা ছাড়ায়।

গতকাল রোববার লেনদেন শেষে ডিএসইএক্স সূচক কমে ৯ পয়েন্টের মতো। অবস্থান করে ৪৫৬৮ পয়েন্টে।

ডিএসইতে আজ লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৮টির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে। কমেছে ১০৪টির। অপরিবর্তিত আছে ৭৩টির দর।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক বেড়েছে ৮ দশমিক ৫৯ পয়েন্ট। মোট লেনদেন ছাড়িয়েছে সাড়ে আট কোটি টাকা।

সূত্র: ডিএসই ও সিএসই ওয়েবসাইট