দুই বছর পর ৫০০০ পয়েন্ট ছাড়াল ডিএসইএক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর পর ৫০০০ পয়েন্ট ছাড়াল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স। এর আগে ২০১৪ সালের ১২ নভেম্বর সূচক ৫০০৫ পয়েন্ট ছিল। শুধু সূচকই নয়, গতকালের চেয়ে লেনদেনও বেড়েছে আজ ডিএসইতে।

অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও দৈনন্দিন লেনদেনের পরিমাণ বেড়েছে।

ডিএসইতে আজ প্রধান সূচক ডিএসইএক্স ২৩ দশমিক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫০১৬ পয়েন্টে। গত কার্যদিবস ডিএসইএক্স সূচক ৩৬ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে হয় ৪৯৯৩ পয়েন্ট। আজ লেনদেনের পরিমাণ ১২১০ কোটি ৩৪ লাখ টাকা, যা গত কার্যদিবসের চেয়ে ১২৯ কোটি টাকা কম। গত কার্যদিবস লেনদেনের পরিমাণ ছিল ১০৮১ কোটি ৮০ লাখ টাকা।

ডিএসইতে আজ সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানি হলো বেক্সিমকো লিমিটেড, বিবিএস, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড, লঙ্কা বাংলা ফাইন্যান্স, কেয়া কসমেটিকস, অ্যাপোলো ইস্পাত, সিএনএ টেক্সটাইল, অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড, সেন্ট্রাল ফার্মা ও আরএসআরএম স্টিল। ডিএসইতে আজ ৩২৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩৩টির। অপরিবর্তিত ২০টির দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও আজ সার্বিক সূচক বেড়েছে ৭০ দশমিক ৭৬ পয়েন্ট। আজ লেনদেনের পরিমাণ ৭৮ কোটি ৫৭ লাখ টাকা। আজ হাতবদল হওয়া ২৬৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১০৮টির, অপরিবর্তিত ১৭টির।