দুই মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও জনতা ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড গত ৩০ জুন সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ওই বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৯ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে, যার পুরোটাই নগদ। জনতা ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড শেয়ারহোল্ডারদের জন্য ১৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সময়ে ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডটির ইউনিটপ্রতি আয় হয়েছে ২ টাকা ২৪ পয়সা। সমাপ্ত হিসাববছরে বাজারমূল্য অনুযায়ী ফান্ডটির ইউনিটপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ৯১ পয়সা।
অন্যদিকে, আলোচ্য সময়ে জনতা ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডটির ইউনিটপ্রতি আয় হয়েছে ২ টাকা ৫৪ পয়সা। সমাপ্ত হিসাববছরে বাজারমূল্য অনুযায়ী ফান্ডটির ইউনিটপ্রতি এনএভি দাঁড়িয়েছে ১১ টাকা ৯৪ পয়সা।
দুটি ফান্ডেরই লভ্যাংশসংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ সেপ্টেম্বর।