দুই শেয়ারবাজারেই কমেছে সূচক ও লেনদেন
সপ্তাহের প্রথম দিনে আজ রোববার দেশের দুই শেয়ারবাজারেই সূচক ও লেনদেন দুই-ই কমেছে। দিনের শুরুতে ঊর্ধ্বমুখী থাকলেও কিছু সময় পর থেকে নিম্নমুখী প্রবণতা অব্যাহত ছিল শেষ পর্যন্ত।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২১ দশমিক ৯০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৮৬ পয়েন্টে। আর সিএসইর সার্বিক মূল্যসূচক ৬৩ দশমিক ৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৬৫৬ পয়েন্টে।
এ দিকে ডিএসইতে আজ ৩১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৮ টির দাম বেড়েছে। কমেছে ১৫৯ টির। আর অপরিবর্তিত ছিল ৪১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে আজ লেনদেন হয়েছে ৭৫৪ কোটি টাকার।
অন্যদিকে সিএসইতে ২৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৯২ টির দাম বেড়েছে। কমেছে ১২০ টির। আর অপরিবর্তিত ছিল ৩২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে লেনদেন হয়েছে ৫৩ কোটি টাকার।
দুই শেয়ারবাজারেই আজ লেনদেনে শীর্ষ অবস্থানে ছিল লাফার্জ সুরমা সিমেন্ট।