দুদিন পর ঊর্ধ্বমুখী ডিএসই, সূচক বাড়ছে সিএসইতেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা দুই কার্যদিবস দর কমার পর আজ বৃহস্পতিবার ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আজ সপ্তাহের শেষ কার্যদিবস প্রথম দুই ঘণ্টায় লেনদেনের গতিও গতকাল বুধবারের চেয়ে বেশি। 

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে। দৈনন্দিন লেনদেনও গতি গতকালের চেয়ে বেশি। এ ছাড়া প্রথম দুই ঘণ্টায় বেশির ভাগ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে দুই পুঁজিবাজারেই।

ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রধান সূচক ডিএসইএক্স ৩১ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে হয়েছে ৪৯৫৬ পয়েন্ট। দুপুর সাড়ে ১২টা নাগাদ লেনদেনের পরিমাণ প্রায় ৪৫০ কোটি টাকা। গতকাল এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৯০ কোটি টাকা। প্রথম দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২২১টির, কমেছে ৫৩টির। দর অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির।

সিএসইতে দুপুর সাড়ে ১২টা নাগাদ সার্বিক সূচক বেড়েছে ৮২ দশমিক ৮৩ পয়েন্ট। মোট লেনদেন ছাড়িয়েছে ২২ কোটি ৩০ লাখ টাকা। গতকাল এ সময় পর্যন্ত লেনেদের পরিমাণ ছিল ১৬ কোটি ৫৩ লাখ টাকা। প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ১৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ৪৯টির। দর অপরিবর্তিত ২৪টির।