দেশের দুই পুঁজিবাজারে সূচক নিম্নমুখী
দেশের দুই পুঁজিবাজারেই আজ রোববার নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স কমছে। এ ছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের পতন লক্ষ করা যাচ্ছে।
সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও কিছুক্ষণ পর কমতে থাকে। দুপুর ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক কমেছে ৫ দশমিক ৪৫ পয়েন্ট। অবস্থান করছে ৪৫৪৮ পয়েন্টে। দুপুর ১২টা নাগাদ মোট লেনদেন ছাড়িয়েছে ১৮৬ কোটি ৮৫ লাখ টাকা।
ডিএসইতে আজ দুপুর ১২টা মোট পর্যন্ত মোট ৩০০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির। কমেছে ১৩২টির দর। অপরিবর্তিত আছে ৬১টির দর।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুপুর ১২টা পর্যন্ত সার্বিক সূচক কমেছে ২১ দশমিক ৮৬ পয়েন্ট। মোট লেনদেন ৯ কোটি ৭০ লাখ টাকা ছাড়িয়েছে। হাতবদল হওয়া ১৮৯ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ৯২টির, অপরিবর্তিত আছে ৩৭টির দর। সূত্র: ডিএসই ও সিএসই ওয়েবসাইট