দ্বিতীয় দিনে বেড়েছে সূচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের দ্বিতীয় দিন আজ সোমবার সূচকের ইতিবাচক প্রবণতা লক্ষ করা গেছে দেশের শেয়ারবাজারে। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে। তবে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন গতকালের চেয়ে কমলেও বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গতকালের চেয়ে ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৭৭ পয়েন্টে। ডিএসইএক্সের পাশাপাশি ডিএসইএস ৭ পয়েন্ট ও ডিএস ৩০ সূচক ১০ পয়েন্ট বেড়েছে।
ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক বেড়েছে। আজ সিএসইর সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৭৬১ পয়েন্টে।
রোববার ডিএসইর ডিএসইএক্স সূচক কমেছিল ৬১ পয়েন্ট। আর সিএসইর সার্বিক মূল্যসূচক কমেছিল ২২৪ পয়েন্ট।
ডিএসইতে আজ ৩১১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮৯ টির দাম বেড়েছে। কমেছে ৮৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ ডিএসইতে ৩১৮ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩৫ কোটি টাকা কম। আগের দিন রোববার এই স্টক এক্সচেঞ্জে ৩৫৩ কোটি টাকার লেনদেন হয়।
অন্যদিকে সিএসইতে ২২২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১০ টির দাম বেড়েছে। কমেছে ৬৪ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে ৫৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৬ কোটি টাকা বেশি। গতকাল সিএসইতে ৩৭ কোটি টাকা লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে ইউনাইটেড এয়ার। আজ প্রতিষ্ঠানটির ১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে হেইডেলবার্গ সিমেন্ট, কেপিসিএল, গ্রামীণ ফোন, ফার কেমিক্যাল, সামিট পাওয়ার, বেক্সিমকো, ফ্যামিলি টেক্স, ইউনাইটেড পাওয়ার জেনারেশন কোম্পানি, আরএকে সিরামিকস প্রভৃতি।