নাভানা সিএনজির লভ্যাংশ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি নাভানা সিএনজি লিমিটেড শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, নাভানা সিএনজির পরিচালনা পর্ষদ গত ৩১ মার্চ শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ১০ আগস্ট।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত ৩১ মার্চ পর্যন্ত তাদের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪৬ পয়সা।