প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেয়ারবাজারের মার্চেন্ট ব্যাংক ফার্স্ট সিকিউরিটিজ সার্ভিসেস নতুন নামে আত্মপ্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি নতুন নাম নিয়েছে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সম্প্রতি প্রতিষ্ঠানটির নতুন নাম অনুমোদন করে। বর্তমানে মার্চেন্ট ব্যাংকটির পরিশোধিত মূলধন ২৫ কোটি টাকা। প্রতিষ্ঠানটি পরিপূর্ণ মার্চেন্ট ব্যাংক হিসেবে কার্যক্রম পরিচালনা করছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি বেশ কয়েকটি কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। কোম্পানিগুলো হলো কাট্টলি টেক্সটাইল, আরকে স্পিনিং মিলস, লুব-রেফ (বাংলাদেশ), বি. ব্রাদার্স গার্মেন্টস এবং ই-জেনারেশন।