নিম্নমুখী দেশের দুই পুঁজিবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের প্রথম কার্যদিবসে নিম্নমুখী ধারায় দেশের দুই পুঁজিবাজার। আজ বৃহস্পতিবার লেনদেনের শুরুতেই সূচক কিছুটা বাড়তে থাকে ডিএসইতে।

দুপুর ১২টায় ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্টের মতো কমে ৪৫২৫ পয়েন্টে অবস্থান করছিল। মোট লেনদেনের পরিমাণ এই সময় পর্যন্ত ১১৯ কোটি টাকা ছাড়িয়েছে।

হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দুপুর ১২টা নাগাদ দর বেড়েছে ১০৩টির, কমেছে ১৩৯টির। অপরিবর্তিত আছে ৬১টির দর।

গত কার্যদিবস, অর্থাৎ গেল সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক অবস্থান করে ৪৫৩৮ পয়েন্টে।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুপুর ১২টা পর্যন্ত সার্বিক সূচক কমেছে ২০ পয়েন্টের মতো। মোট লেনদেনের পরিমাণ ৬ কোটি টাকা ছাড়িয়েছে।