নিম্নমুখী প্রবণতা অব্যাহত পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও চট্টগ্রামে দেশের দুই পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। টানা চার কার্যদিবসের মতো আজও ডিএসইএক্স সূচক কমছে। এ ছাড়া সূচকের পতন লক্ষ করা যাচ্ছে সিএসইতেও।

আজ বুধবার সপ্তাহের শেষ কার্যদিবসে দুপুর ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক কমেছে ১৫ দশমিক ৩৬ পয়েন্ট। অবস্থান করছে ৪৫৪৮ পয়েন্টে। দুপুর ১২টা নাগাদ মোট লেনদেন ছাড়িয়েছে ১৯২ কোটি ৩৩ লাখ টাকা।

আগামীকাল জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকায় লেনদেন বন্ধ থাকবে দুই পুঁজিবাজারে। তাই আজ সপ্তাহের শেষ কার্যদিবস।

ডিএসইতে আজ দুপুর ১২টা মোট পর্যন্ত মোট ৩০৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২০টির। কমেছে ১১৮টির দর। অপরিবর্তিত আছে ৭০টির দর।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুপুর ১২টা পর্যন্ত সার্বিক সূচক কমেছে ২৬ দশমিক ২৬ পয়েন্ট। মোট লেনদেন ৬ কোটি ৭০ লাখ টাকা ছাড়িয়েছে। হাতবদল হওয়া ১৯৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ৭৯টির, অপরিবর্তিত আছে ৪৮টির দর। সূত্র: ডিএসই ও সিএসই ওয়েবসাইট