পাঁচ দিন পর সামান্য বেড়েছে ডিএসইএক্স সূচক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা পাঁচ দিন দর কমার পর সামান্য বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক। আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেনের পরিমাণও।
আজ মঙ্গলবার লেনদেন শেষে ডিএসইএক্স সূচক বেড়েছে শূন্য দশমিক ৯৭ পয়েন্ট। অবস্থান করছে ৪৫৫০ পয়েন্টে। মোট লেনদেনের পরিমাণ ৪৪৮ কোটি ১৫ লাখ টাকা। গেল কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৩৯৫ কোটি ৩১ লাখ টাকা।
আজ দিনের শুরুতেই ঊর্ধ্বমুখী ছিল ঢাকার পুঁজিবাজার। বেলা ১১টার দিকে সূচক ১৬ পয়েন্টের মতো বাড়ে। দিনভর কিছুটা মিশ্র প্রভাব লক্ষ করা যায়। পুঁজিবাজার বিশ্লেষকেরা বলছেন, বর্তমান অবস্থায় বিনিয়োগকারীরা পর্যবেক্ষণ করছেন। অপেক্ষায় রয়েছেন বাজার ভালো হওয়ার।
আজ লেনদেন শেষে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১৪৬টির দর। অপরিবর্তিত আছে ৬৪টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর।