পুঁজিবাজার এক দিন পর আবার ঊর্ধ্বমুখী
দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এক দিন দরপতনের পর আজ মঙ্গলবার আবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস লেনদেনের শুরুতেই সূচক বাড়ছে ডিএসইতে।
ডিএসইতে আজ লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। লেনদেনের গতিও ভালো।
দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক ১৪ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৭০৭ পয়েন্টে। লেনদেন ছাড়িয়েছে ২৬২ কোটি ২৩ লাখ টাকা। ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৭৭টির, কমেছে ৮০টির। দর অপরিবর্তিত রয়েছে ৫৯টি কোম্পানির।
সিএসইতে দুপুর সাড়ে ১২টা নাগাদ সার্বিক সূচক ৬৪ দশমিক ৪২ পয়েন্ট বেড়েছে। মোট লেনদেন ছাড়িয়েছে ১৩ কোটি ৬৯ লাখ টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ লেনদেন হয়েছে ২০৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ৪৮টির। দর অপরিবর্তিত রয়েছে ৩৮টির।