পুঁজিবাজারবিষয়ক মতবিনিময় সভা
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (সিএসই) উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে পুঁজিবাজারবিষয়ক মতবিনিময় সভা এবং নতুন প্রাথমিক চাঁদা গ্রহণ (আইপিও) আবেদন পদ্ধতির ওপর কর্মশালার আয়োজন করা হয়।
সিএসইর সম্মেলনকক্ষে আয়োজিত সভায় অতিথি ছিলেন সিএসইর চেয়ারম্যান মুহাম্মদ আবদুল মজিদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজিদ হোসেইন, চিফ রেগুলেটরি অফিসার আহমেদ দাউদ, পরিচালক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, মঈনুল ইসলাম মাহমুদ, শফিউল ইসলাম, শওকত হোসেন, মোহাম্মদ মহিউদ্দিন, মো. শামসুল ইসলাম প্রমুখ।
সিএসইর চেয়ারম্যান বলেন, সিএসই ২০১৩ সালের ২১ নভেম্বর থেকে ডিমিউচুয়ালাইজড স্টক এক্সচেঞ্জ হিসেবে আত্মপ্রকাশ করে। পরে গত বছরের ১৫ ফেব্রুয়ারি নতুন পরিচালনা পর্ষদ দায়িত্বভার গ্রহণ করে। দেশের পুঁজিবাজার তথা সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে সিএসই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।