পুঁজিবাজারে ঘুরে দাঁড়িয়েছে সূচক
দুই দিন ব্যাপক দরপতনের পর সূচক ঘুরে দাঁড়িয়েছে দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সূচক বাড়লেও লেনদেনের গতি কম। তবে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে দুই পুঁজিবাজারে।
ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক ৪৮ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৩৭১ পয়েন্টে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ৩১৫ কোটি ২৮ লাখ টাকা। গত কার্যদিবস এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৮৬ কোটি ৪৫ লাখ টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২৪০টির, কমেছে ৪৫টির। দর অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির।
অন্যদিকে, সিএসইতে আজ দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক বেড়েছে ১৫৮ দশমিক ৮৮ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ প্রায় ২৫ কোটি ৮৮ লাখ টাকা। গত কার্যদিবস দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ১৬ কোটি ৯৭ লাখ টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২০৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ৩৪টির। দর অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির।