পুঁজিবাজারে দরপতন অব্যাহত
দেশের দুই পুঁজিবাজারে দরপতন অব্যাহত রয়েছে। আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস দুপুর ১২টা পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৯ পয়েন্ট।
একই সময় পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৭ পয়েন্ট। তা ১৭ হাজার ৫১৭ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসই ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনের পরিমাণ ২২৭ কোটি ৯৩ লাখ টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৪টির। কমেছে ১২৬টির। অপরিবর্তিত ৫৫টির।
দুপুর ১২টা পর্যন্ত লেনদেনের শীর্ষে রয়েছে ফরচুন সুজ, মুন্নু সিরামিকস, মেঘনা পেট্রোলিয়াম, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, স্কয়ার ফার্মা, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, লিগ্যাসি ফুটওয়্যার ও মুন্নু স্টাফলার।
গত কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ১৭ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৭৩৮ পয়েন্টে। মোট লেনদেন হয় ৬৭৯ কোটি ৪৫ লাখ টাকা।