পুঁজিবাজারে লেনদেনের গতি কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূজা ও আশুরা উপলক্ষে দুদিন ছুটি থাকার পর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ বৃহস্পতিবার ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে সূচক।

সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইতে আজ লেনদেনের শুরুতে একপর্যায়ে সূচক ১৫ পয়েন্ট বেড়ে ৪৭০০ পয়েন্টের ওপরে উঠে আসে। পরে আবার সূচক কমতে থাকে। আজ লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে। গত কার্যদিবসের চেয়ে লেনদেনের গতি কিছুটা কম লক্ষ করা যাচ্ছে দুই পুঁজিবাজারেই।

তবে দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক ১ কমে অবস্থান করছে ৪৬৮৮ পয়েন্ট। লেনদেন ছাড়িয়েছে ১৮০ কোটি টাকা। গত কার্যদিবসে এ সময় পর্যন্ত লেনদেন হয় ২০০ কোটি টাকা। ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ১৩২টির। দর অপরিবর্তিত রয়েছে ৭১টি কোম্পানির।

সিএসইতে দুপুর সাড়ে ১২টা নাগাদ সার্বিক সূচক ১৯ দশমিক ৫২ পয়েন্ট কমেছে। মোট লেনদেন ছাড়িয়েছে ৮ কোটি ৮১ লাখ টাকা। গত কার্যদিবস এ সময় পর্যন্ত লেনদেন হয় ১১ কোটি ৩৭ লাখ টাকা। আজ সাড়ে ১২টা নাগাদ লেনদেন হয়েছে ১৭৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ৯০টির। দর অপরিবর্তিত রয়েছে ৩২টির।