পুঁজিবাজারে সূচকের সামান্য উত্থানে লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। তবে সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার দৈনন্দিন লেনদেনের গতি কিছুটা কম। এ ছাড়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে দুই পুঁজিবাজারেই।

ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রধান সূচক ডিএসইএক্স সূচক ৬ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৬১৯ পয়েন্টে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ৪৬৯ কোটি টাকা। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ১২৮টির। দর অপরিবর্তিত রয়েছে ৬১টি কোম্পানির।

গতকাল মঙ্গলবার লেনদেন শেষে ডিএসইএক্স সাড়ে ৭ পয়েন্টের মতো কমে দাঁড়ায় ৫ হাজার ৬১২ পয়েন্ট। দিন শেষে ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ১৫২ কোটি টাকা।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক বেড়েছে ১১ দশমিক ৩৫ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ প্রায় ২৬ কোটি টাকা। দুপুর সাড়ে ১২টা নাগাদ সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২১২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ৮৭টির। দর অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির।