প্রথম দুই ঘণ্টায় সূচকের মিশ্র প্রবণতা
দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মিশ্র প্রবণতা লক্ষ করা যাচ্ছে। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেনের শুরুতে সূচক বাড়লেও কিছুক্ষণ পর ওঠানামা দেখা যায় দুই পুঁজিবাজারেই।
বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমলেও লেনদেনের বেশ ভালো গতি আছে ডিএসইতে। অন্যদিকে, সিএসইতে গত কার্যদিবসের চেয়ে লেনদেনের গতি কিছুটা কম দেখা যাচ্ছে।
ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইএক্স সূচক সাড়ে ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬৯৫ পয়েন্টে। দুপুর সাড়ে ১২টা নাগাদ লেনদেন ২৭৬ কোটি ৬৩ লাখ টাকা ছাড়িয়েছে। গতকাল শনিবার এ সময় পর্যন্ত লেনদেন ছাড়ায় ২২৪ কোটি ৮৬ লাখ টাকা। ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ১৩৯টির। দর অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির।
সিএসইতে দুপুর সাড়ে ১২টা নাগাদ সার্বিক সূচক ২৩ দশমিক ২১ পয়েন্ট বেড়েছে। মোট লেনদেন ছাড়িয়েছে ১৮ কোটি ৪০ লাখ টাকা। গতকাল এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ১৯ কোটি ৮৫ লাখ টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ লেনদেন হয়েছে ২০৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ৮২টির। দর অপরিবর্তিত ১৮টির।