প্রিমিয়ার সিমেন্ট ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার সিমেন্ট কোম্পানিটি এ বছর শেয়ারধারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ এ লভ্যাংশ ঘোষণা করে।
আজ বুধবার বিকেলে রাজধানীর টি কে ভবনে কোম্পানির ঢাকা কার্যালয়ে পর্ষদ সভাটি অনুষ্ঠিত হয়।
সভা শেষে কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) শফিকুল ইসলাম তালুকদার লভ্যাংশের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। তিনি বলেন, গত জুনে সমাপ্ত আর্থিক বছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস অর্জিত হয়েছে তিন টাকা ৮৩ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল চার টাকা ৭৮ পয়সা।